নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশ সুপার ৩ কনস্টেবল আহত
সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশ সুপার ৩ কনস্টেবল আহত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বেপরোয়া বোরাক বাসের ধাক্কায় বন্দরে পুলিশের ৩  কনস্টেবল আহত হয়েছে। ওই সময় টহলরত পুলিশের গাড়ীটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায়  অল্পের জন্য প্রান  রক্ষা পায় জেলার সুযোগ্য পুলিশ সুপার জসিম উদ্দিন।

এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত স্থান থেকে ঘাতক বাস ও এর চালককে আটক করেছে। আটককৃত চালক আব্বাস আলীকে (৩২) বন্দর উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আহত পুলিশ কনস্টেবলরা হলো জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)। আহতদের মধ্যে কনস্টেবল জহির ও  রাজিবকে গুরুতর জখম অবস্থায়  উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বন্দর থানার মদনগঞ্জস্থ ৩য় শীতলক্ষ্যা ব্রীজের সামনে  এ দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশের তথ্যসূত্রে জানা গেছে,  শুক্রবার বেলা সাড়ে ১১টার সময়ে
নারায়ণগঞ্জ  জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন বন্দরে  তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান করে। পরে এক পর্যায়ে তিনি গাড়ির থেকে নেমে সেতুটি আকস্মিক পরিদর্শন করার সময় বেপরোয়া গতিতে আসা মোক্তারপুরগামী  বোরাক বাস (ঢাকা মেট্রু-ঠ ১৪-৩৯০৩) সেতুতে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পুলিশের পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় । গাড়ির ভেতরে থাকা তিন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা এবং অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, “বেপরোয়া বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ঘাতক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...