নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   আসুন কাঁদা ছুঁড়া ছুঁড়ি না করে ধানের শীষে ভোট চাই – মাসুদুজ্জামান মাসুদ 
ঐক্যবদ্ধ হয়ে তারেক জিয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে / আসুন কাঁদা ছুঁড়া ছুঁড়ি না করে ধানের শীষে ভোট চাই – মাসুদুজ্জামান মাসুদ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর বার একাডেমি স্কুল মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম সরদার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অন্তর পরিষ্কার না থাকলে, নিজের ঘর ও সমাজ পরিষ্কার করা সম্ভব নয়। পরিষ্কার শুধু ময়লা আবর্জনা সাফ করলে হবে না, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার মত দূর্নীতি স্ব মূলে পরিষ্কার করতে হবে। আমি আহবান জানাই সকলকে আর সময় নাই, আসুন সবাই মিলে সুন্দর নতুন নারায়ণগঞ্জসহ বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আপনারা জানেন কি রয়েছে এই ৩১ দফায়।
 তারেক রহমান আমাদের শিখিয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। এই দেশের সকল জনগণকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চিন্তা করেন। তাই তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছেন।
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। একটি আসনে অনেক প্রার্থী থাকবে, নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করবে এটা স্বাভাবিক ব্যাপার। দলের হাই কমান্ড সর্বক্ষেত্রে  যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করবে। আর দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার জন্য শুধু নয় বিএনপির জন্য সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। আর সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের নারায়গঞ্জে আগামীতে উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী চাই। আর আমাদের কাজ নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপিকে জয় লাভে সকলে মিলেমিশে কাজ করা। নারায়ণগঞ্জ যাতে পিছিয়ে না পড়ে সেই দিকে নজর দেই।
তিনি আরও বলেন, এই শহর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করি। কি নেই এই শহরে, শুধু ঐক্যের প্রয়োজন
আমরা বিএনপির রাজনীতিবীদরা কাঁদা ছুঁড়া ছুঁড়ি না করে মানুষের ঘরে ঘরে যাই, বিএনপির জন্য ধানের শীষে ভোট চাই। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে। তাই আমাদেরও উচিত এখন থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির জন্য ভোট চাওয়া।
প্রবীণ বিএনপি নেতা সামাল সরদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু,
কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শতকত হাসেম শকু, মহানগর যুব দলের আহবায়ক মো. মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...