নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   এমপি হই আর না হই নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ
ব্যাবসায়ী নেতৃত্বের সাথে মতবিনিময় সভা / এমপি হই আর না হই নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ব্যবসায়ীদের সাথে মাসুদুজ্জামানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন।

‎শনিবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজকে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী, বিএনপি থেকে নারায়ণগঞ্জ – ৫ আসনের মনোনয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ।

‎নারায়ণগঞ্জ-৫ আসনের মনোয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, আদর স্নেহ না পেলে হয়তো এ পর্যন্ত আমি আসতে পারতাম না।নারায়ণগঞ্জের ভালো চাই বলেই মানুষের বিপদে আপদে ছিলাম। যেহুতু বিএনপি অনেক বড় দল দলের অনেকেই মনোনয়ন চাইতেই পারে, সবাই যোগ্য। কিন্তু নিজেদের আমাদের মধ্যে কোনো  বিরোধ কাম্য নয়, কিছু ভুল বোঝাবুঝি আছে।
‎তিনি আরো বলেন, সংসদ সদস্যদের কি কাজ? নিজের আসনের জন্য বরাদ্দ চাওয়া, আইন পাশ করানো। কিন্তু আমাদের সংসদ সদস্যরা স্থানীয় সরকারের কাজ করে ফেলছে। উপজেলা চেয়ারম্যান, মেয়রের কোন কাজ নাই। আমরা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আসুন সবাই মিলে এমন একটা দেশ গড়ি যে দেশ সকলের স্বপ্ন। তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশ গড়া হবে। নারায়ণগঞ্জের  নানাবিদ সমস্যায় আমরা জর্জরিত। ৬৩ জেলার মানুষ আসে এই নারায়ণগঞ্জে। আমিই চেম্বারের দায়িত্বে নিয়ে চাঁদা উদ্ধার করেছিলাম। এমপি হই আর না হই নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই। ব্যবসায়ীদের জন্য কাজ করবো। ব্যবসায়ীদের কাজ থেকে চাঁদা নেয়া কোনভাবে চলবে না।
‎বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
‎আবদুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রাসেল, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সহ-সভাপতি মাহফুজুর রহমান খান মাহফুজ, বিকেএমইএর সাবেক পরিচালক জি এম হায়দার বাবুল, বিকেএমইএ সাবেক সহ-সভাপতি জাহিদুল হক দিপু, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি ভাবানী শংকর রায়, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি এম সোলাইমান, নিটিং অনার্স এসোসিয়েশন এর পরিচালক আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক দুলাল মল্লিক সহ অসংখ্য ব্যবসায়ীবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...