নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিলেন চেম্বার অব কমার্স ও বিকেএমইএ
শুভেচ্ছা / বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিলেন চেম্বার অব কমার্স ও বিকেএমইএ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব পালনের মাত্র দশ মাস দুই দিনে তার মানবিকতা, কর্মদক্ষতা ও বাস্তবসম্মত পদক্ষেপ তাকে ‘মানবিক ডিসি’ হিসেবে সর্বমহলে পরিচিত করে তুলেছিল।

রোববার ১৬ নভেম্বর ছিল তার নারায়ণগঞ্জে শেষ কর্মদিবস। বিদায়ী সংবর্ধনায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ’র নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে তোলেন।

চেম্বার ও বিকেএমইএ’র সদস্যরা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। সংকট দেখা দিলে ছুটে যাওয়া, মানুষের কথা শোনা, সমস্যা সমাধানে আন্তরিক প্রয়াস- এসবই তাঁকে সবার হৃদয়ে স্থান করে দিয়েছিল। বদলির খবরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এমন মানবিক গুণসম্পন্ন ডিসিকে ভুলে যাওয়া কঠিন। তার সততা ও নিষ্ঠা অনুকরণীয়।”

এসময় উপস্থিত ছিলেন, মো. মোরশেদ সারোয়ার সোহেল, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক সহ অন্যান্যরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...