নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ 
অভিযোগ / বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বন্দর  প্রতিবেদকঃ বন্দরে জুলেখা বেগম ওরফে  হেনা আক্তার (৩১) নামে এক গৃহবধূকে হত্যার  পর স্বামী সজিব মাহমুদ (৩৩) ও তার পরিবারের বিরুদ্ধে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  গত রোববার (১৬ নভেম্বর)  রাতে বন্দর উপজেলার  পিচকামতাল এলাকায় এ  ঘটনা ঘটে। 

এ ব্যাপারে  নিহতের মা আয়েশা খাতুন বাদী হয়ে স্বামীসহ ৫ জনকে আসামী করে থানায় এ মামলা দায়ের করেছেন। লাশের  সুরতহাল প্রতিবেদন পুলিশ আসামীদের পক্ষপাতের অভিযোগ তুলেছেন  নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহতের মা আয়েশা খাতুন জানান, গত ১৪ বছর পূর্বে আমার মেয়ে জুলেখা বেগম হেনা আক্তারের সাথে একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে  সজিব মাহমুদের পারিবারিক ভাবে বিবাহ হয়।

তাদের দাম্পত্য জীবনে  আবু বক্কর (৭) ও সানজিদা (১২) দুই সন্তান রয়েছে। জামাতা আয়েশা (২৮) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তার  পর থেকে আমার মেয়ের সংসারে চলে অশান্তি ও পারিবারিক  কলহ। এর ধারাবাহিকতায় গত রোববার রাতে যে কোনো সময় আমার মেয়েকে মারধরের পর  হত্যা করে।  পরে ঘরের আড়াঁর সঙ্গে  লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে এক  পা মাঠিতে ঠেকানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে  চলে গেছে।   তবে পুলিশ আসামীদের পক্ষপাত করছেন তিনি অভিযোগ করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান,  আত্নহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...