নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রেলওয়ে ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দুই দফা দাবিতে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপি
কদম রসুল সেতু দ্রুত নির্মানের দাবি / রেলওয়ে ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দুই দফা দাবিতে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের সিরাজউদ্দৌলার সড়কের পাশের রেলওয়ের ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের এবং নির্মানাধীন কদম রসূল সেতুর কাজের দ্রুত দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন বন্দর উন্নয়ন ফোরাম।

গতকাল বুধবার উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ মোঃ কবির হোসেন ও সদস্য সচিব আব্দুল লতিফ রানার নেতৃত্বে একটি দল এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের জনগণের দাবির উপর গুরুত্ব দিয়ে শীতলক্ষা নদীর উপর দিয়ে কদম রসূল সেতু নির্মাণের উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয় এরই মধ্যে কদম রসুল সেতুর নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য নদীর পূর্ব পাড়ের বন্দর এলাকার সেতুর সড়কের জন্য আবাসিক ভবনসহ এখানকার সকল স্থাপনা উচ্ছেদ করে উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পশ্চিম পারে সেতুর অ্যাপরোচ সড়কের জন্য বরাদ্দকৃত রেলওয়ের ভূমি অবৈধ দখল হতে উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর আগেও রেলওয়ের এই জায়গাটি অবৈধ দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসন একাধিকবার চেষ্টা চালিয়েও কিছু ভুঁইফোড় সংগঠন ও তাদের সিন্ডিকেটের বাধার মুখে তা পারেনি। এমনকি এখানে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে তাদের দখলকে আরো পাকাপোক্ত করার ব্যবস্থা করার বিনিময়ে এই চক্রটি এখান থেকে লাখ লাখ টাকা মাসোহারা নেয় বলে অভিযোগ আছে। তাদের চক্রান্তের অংশ হিসেবেই রাতের আঁধারে খুব দ্রুত এখানে থাকা মন্দিরটি দ্বিতল করা হয়েছে। যা দৃশ্যমান সত্য এবং একটু দৃষ্টি নিক্ষেপেই বুঝা যাবে। শহরের এই অংশটিতে শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুলের অবস্থান। এর পাশেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, নারায়ণগঞ্জ এর সর্ববৃহৎ দ্বিগু বাবুর বাজার এবং বাংলাদেশের অন্যতম পাইকারি পণ্যের এলাকা টানবাজারের অবস্থান। তাই এখানকার যানজট নিরসনে এই জায়গা উদ্ধার করা নারায়ণগঞ্জবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে শহর ও বন্দরের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে কদম রসুল সেতুর জন্য বরাদ্দ রেলওয়ের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কদম রসুল সেতুর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নুর উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর উন্নয়ন ফোরামের যুগ্ন আহবায়ক মোহসিন দেওয়ান, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মোঃ ইলিয়াস আহমেদ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, বন্দর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা সানাউল্লাহ মিয়া, মাওলানা আবু হানিফ, সাইদুজ্জামান, সমাজকর্মী শহীদ উদ্দিন কামাল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...