নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   শক্তিশালী ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, ২ নারী আহত
ভূমিকম্পে মানুষ আতঙ্কিত / শক্তিশালী ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, ২ নারী আহত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উচ্চ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮মিনিটে ভুমিকম্পের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ভুমিকম্পের সময় গোলাকান্দাইল ইসলামবাগ  এলাকার কুল সুম বেগম তার এক বছর বয়সের মেয়ে ফাতেমাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এস সময় রাস্তার পাশে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু ফাতেমা।

আহত হন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। এসময় আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ সহ আহত দুইজনকে উদ্ধার করেন। পরে আহত দুই নারী স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এদিকে ভূমিকম্পে বন্দরে তুলার প্রেসে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বেশ কয়েকটি এলকায় বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...