নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ৬ শ্রমিক দগ্ধ
দুই শ্রমিকের অবস্থা গুরুতর / বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ৬ শ্রমিক দগ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে বন্দর উপজেলায়  বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা জাতীয়  বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলো ফেনী জেলার  নাহিদ হাসান (২২), পাবনার জেলার কামাল হোসেন (৪৫), নোয়াখালী জেলার  তাইজুল ইসলাম (৩৫), জামালপুর জেলার ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার জেলার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জ আতিকুর রহমান (৪২)। ওই সময়  বসুন্ধরা সিমেন্ট কোম্পানী কর্তৃপক্ষসহ স্থানীয়রা অগ্নিদগ্ধ  শ্রমিকদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা জাতীয়  বার্ন ইউনিটে প্রেরণ করে।


শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়  বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানিয়েছে, বসুন্ধরা সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরনে মদনগঞ্জ বাজার এলাকার  সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। মানুষ প্রান বাঁচাতে এদিক সেদিক ছুটাছুটি করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...