নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   দল মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে, সবার কাজ তার পাশে দাঁড়ানো – আজাদ
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী / দল মাসুদুজ্জামান মাসুদকে মনোনীত করেছে, সবার কাজ তার পাশে দাঁড়ানো – আজাদ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেলে শহরের খানপুর বরফকল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের ধানের শীষের কান্ডারী জনাব তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। দল নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে মনোনীত প্রার্থী করেছে। বিএনপির মতো বৃহৎ দলে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক, কিন্তু দল যাকে মনোনয়ন দেয় সবার কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। তাই কোনো অবস্থাতেই দলকে বিব্রত করা যাবে না। আমাদের লক্ষ্য একটাই – ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করা সম্ভব।
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচন ঘনিয়ে আসায় এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার সময়। আমি আপনাদের দোয়ায় নারায়ণগঞ্জ-৫ এ বিপুল ভোটে বিজয়ী হতে চাই এবং সেই বিজয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উৎসর্গ করতে চাই। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। একইসাথে তাকে মনোনয়ন দেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক; আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ; যুগ্ম-আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, ফাতেহ মো. রেজা রিপন; বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ; নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার, সাখাওয়াত ইসলাম রানা; সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবকদল, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, দিলারা মাসুদ ময়না সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...