নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন সকলের দোয়া চাই – মাসুদুজ্জামান 
নির্বাচনি প্রচারণা পরিবর্তন করে মিলাদ ও দোয়া মাহফিল / গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন সকলের দোয়া চাই – মাসুদুজ্জামান 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ রেলিবাগান, ১৫ নং ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রধান অতিথি বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আজকের এ উঠান বৈঠককে আমরা নির্বাচনি প্রচারণা পরিবর্তন করে মিলাদ ও দোয়া মাহফিলে রূপ দিয়েছি। কারণ আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা – বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত এই জননেত্রী আজ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁর সুস্থতা কামনাই আমাদের আজকের প্রার্থনা। এই মা তাঁর স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। যদি স্বৈরাচারী সরকার আগে থেকেই তাঁকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতো, তাহলে হয়তো আমরা আজকের এই দুশ্চিন্তায় থাকতাম না। শাসকগোষ্ঠী তাঁকে আপোষে বাধ্য করতে চেয়েছিল – কিন্তু তিনি কখনো নত হননি। দেশনেত্রীর জন্য সারা দেশের মানুষের কান্না ও প্রার্থনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ শুধু বিএনপি নয় – সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। কোটি মানুষের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা চাই আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন – যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।”এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, আনোয়ার হোসেন অনু – যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মাসুদ রানা – সদর থানা বিএনপির সভাপতি, মনোয়ার হোসেন শোখন – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মহানগর যুব দলের ১নং সদস্য রাফি উদ্দিন রিয়াদ। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। দোয়া মাহফিলে আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য মোনাজাত পরিচালনা করেন; পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। এই দোয়া মাহফিলের আয়োজনটি দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটি এবং এলাকার চারটি সামাজিক–সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাসুদুজ্জামান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দিতে জামি’আ হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় উপস্থিত হন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...