নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান
দেশবাসির কাছে দোয়া প্রার্থনা / দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ০১ ডিসেম্বর শহরের মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও আবেগভরে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ, মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান বলেন:
“আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা – তা আল্লাহর দরবারে পেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী ও আদর্শিক সংগঠন ছাত্রদল। এই সংগঠন থেকে বহু মেধাবী, দক্ষ ও ত্যাগী নেতাকর্মী জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন এবং আজও নেতৃত্ব দিচ্ছেন। আমি চাই ছাত্রদলের প্রতিটি সদস্য মানুষের সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবে – যাতে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার ও সেবা করার সুযোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, মাহাবুব উল্লাহ তপন – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, মাসুদ রানা – সদর থানা বিএনপির সভাপতি, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আলতাফ হোসেন রিদয় যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, সুজন তুলারাম কলেজ সেক্রেটারি, রোহিত তুলারাম কলেজ দপ্তর সম্পাদক। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি, জনগণের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জননেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরাম। দোয়ায় হাজারো মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...