নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   খালেদার জন্য দোয়া, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে – মোহাম্মদ আলী
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা / খালেদার জন্য দোয়া, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে – মোহাম্মদ আলী
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। তারপরও এই দেশে খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে।

আমি তাঁর কাছেই ছিলাম এবং তখন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। তিনি আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর মতো ভালো মানুষ ও দেশনেত্রী আমাদের পাশে আর কেউ হবে বলে আমি মনে করি না। আপনারা দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। খালেদা জিয়া ফিরলে দেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না। এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ফাজিলপুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ সারাদেশে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ প্রমূথ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...