নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন 
সংবাদ সম্মেলন / ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ‎ ‎সোমবার (৮ ডিসেম্বর) নগরীর চাষাড়া ডিংক এন্ড ডাইন রেষ্টুরেন্টে ভূক্তভোগী নারী শরিফা আক্তার এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানান।

আড়াই হাজার থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের বিতরনে ভূক্তভোগী নারী শরিফা আক্তার জানান, আমি শরিফা আক্তার (৩৪) পিতা-মোঃ মোছলেম উদ্দিন, আমার স্বামী আসামী আফজাল শিকদার তার বড় ভাই আরজু শিকদার এবং আমার সতিনের মেয়ে তানিয়া আক্তার সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনদের বিরুদ্ধে থানায় এসে অভিযোগ দায়ের করছি। ‎ ‎আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিগত ১৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। আমাদের সংসারে ০২ জন ছেলে ০১ জন মেয়ে আছে। বিবাহের পর থেকেই আমার স্বামী তার আগের স্ত্রী মেয়ে তানিয়া আক্তার এর কথায় আমার স্বামী আমাকে বেধড়ক মারধর করেন, ‎ ‎আমার স্বামীর সাথে আমার ভাসুর আরজু শিকদার ও তার ছেলে শরীফ শিকদার আমাকে নানা ভাবে শারিরীক ও মানষিক ভাবে অত্যাচার মারধর করে। ‎ ‎ ‎০৪/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় আমার দেবর মাহবুবুল আলম শিকদারের ঘরে বসে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আমার স্বামী তার ঘরে প্রবেশ করে আমাকে পিছন থেকে এসে আমার চুলের মুঠি ধরে টেনে হেচড়ে মাটিতে ফেলাইয়া দেয় এবং উপর্যপরি মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে আমার স্বামী আমাকে বিভিন্ন ভয়ভীতিসহ খুন জখমের হুমকি প্রদান করে। তারপর আমি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা নেই। ‎ ‎ ‎

এ বিষয়ে আমি জানতে পারি থানায় আমার নামে একটা অভিযোগ করা হয়েছে। কিন্তু ওই দিন তারা এই অভিযোগ করার আগে আমাকে আমার বাসার মধ্যে আটকিয়ে মারধর করে আমাকে অজ্ঞান করে থানায় গিয়ে অভিযোগ করে। আমি আমার স্বামীর সংসার করতে চাই আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে, কিন্তু আমাকে এভাবে প্রতিদিন মারধর করলে আমার জিবন আমি এখন নিয়ে সংশয়ে আছি। ‎ ‎আজ আমি সাংবাদিকদের মধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। ‎ ‎ ‎

আড়াইহাজার থানায় এ এস আই বাসেদ এর কাছে আমার অভিযোগ এর দায়িত্ব গেলে তিনি তদন্তে গিয়ে আমার স্বামীর পক্ষের একজন মাতবরকে শালিস অনুমতি দিয়ে আসে। ওদিন রাতে ৯টার পর আমার স্বামীর বাড়িতে শালিস হয় শালিস চলাকালীন সময় আমার স্বামী তার বড় ভাই ও তার ছেলে এবং আমার সতিনের মেয়ে সহ আরো কয়েকজন মিলে আমাকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখে। ‎এ বিষয়ে জানতে আড়াইহাজার থানার এ এস আই বাসেদকে ফোন দিলে তিনি জানান, আমি উভয়পক্ষের লিখিত অভিযোগ এর ভিত্তিতে তদন্তে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার জন্য অনুরোধ করি। যেহেতু অভিযোগটি পারিবারিক সেহেতু এটি মিমাংসার জন্য বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হতে পরামর্শ দেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...