নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বিকেএমইএর সভাপতিকে ফ্যাসিস্ট বলার প্রতিবাদে এমপিকে অবরুদ্ধ করে ব্যাবসায়ীরা
দু'পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতি / বিকেএমইএর সভাপতিকে ফ্যাসিস্ট বলার প্রতিবাদে এমপিকে অবরুদ্ধ করে ব্যাবসায়ীরা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আল আমিনকে অবরুদ্ধের ১ ঘন্টা পর উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিসিক নগরী থেকে উদ্ধার করে সংসদ সদস্যকে শহরের চাষাঢ়ায় এনসিপির দলীয় কার্যালয়ে নিরাপদে পৌচে দেন আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। ইফতার মাহফিলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্প নগরীতে জামায়াত ইসলামীর আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। পরে বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’

এ বক্তব্যের পরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে। দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরী হয়।
এসময় অনুষ্ঠানের ওই ভবনের নিচে সাংসদ আল আমিনকে ঘিরে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে হাতেম সমর্থকরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে এক ঘন্টা পর আল আমিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংসদ সদস্যকে এক ঘন্টা পর উদ্ধার করে নিরাপদে দলীয় কার্যালয়ে পৌচে দেয়।
দু’পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতি হলেও এ ঘটনায় কেউ আহত হয়নি।

পরে শহরে এনসিপির কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, বিকেএমইএ’র সভাপতিকে তিনি ফ্যাসিস্ট বলেছেন এবং তিনি যৌক্তিক মন্তব্য করেছেন। বিকেএমইএ’র সভাপতি জুলাই অভ্যুত্থানকে “তান্ডব” বলেছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেন আব্দুল্লাহ আল আমিন। তা না হলে সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্টদের আবারও প্রতিহত করতে রাজপথে নামবে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মাদ হাতেম জানিয়েছেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে ব্যাবসায়ীরা প্রতিবাদ করে একথা জবাব চায়। পরে পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাবসায়ীদের পরামর্শ দিয়ে আমি অনুষ্ঠানস্থল ত্যাগ করি। ব্যাবসায়ীরা এমন বিরূপ মন্তব্যের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সাংসদকে ঘেরাও করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলি।পরে রাত ৮টায় সাংসদ আল আমিনকে আমরা উদ্ধার করি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...