নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্বিত উদ্যোগ জরুরি – মাসুদুজ্জামান
ইফতার মাহফিল / নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্বিত উদ্যোগ জরুরি – মাসুদুজ্জামান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ।

নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে মাসুদুজ্জামানের উদ্যোগে “আমার নারায়ণগঞ্জ” প্ল্যাটফর্মের পক্ষ থেকে নারায়ণগঞ্জে জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নগর ও বন্দরের সামগ্রিক উন্নয়ন, জনজীবনের বিভিন্ন সংকট নিরসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মাসুদুজ্জামান।বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ নগর ও বন্দরের যোগাযোগ ব্যবস্থা, যানজট এবং নগর ব্যবস্থাপনার নানা সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রতিদিন যানজট ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।


সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন, সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সেক্রেটারি দিনা তাজরিন, বিশিষ্ট শিল্পপতি ফজলুল হক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং জমিয়তে ইসলামের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, নাগরিক নিরাপত্তা ও জনজীবনের সমস্যাগুলো সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং নারায়ণগঞ্জের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...