নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   গলাচিপা রেললাইন মাদকের অভিযানের সময় মারধরের শিকার পুলিশ
পুলিশের ওপর আবারও হামলা / গলাচিপা রেললাইন মাদকের অভিযানের সময় মারধরের শিকার পুলিশ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে মাদকের অভিযানে গিয়ে রেলওয়ে পুলিশের এসআই মিজান ও পুলিশ কনস্টেবল আরিফ মারধরের শিকার হয়েছেন। তবে স্থানীয়দের দাবি, দুইজন নিরপরাধ ব্যক্তিতে হয়রানি করার কারণে উত্তেজিত জনতা তাকে মারধর করেছে।

রবিবার বিকালে শহরের গলাচিপা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে নগরীর গলাচিপা রেললাইন এলাকায় পুলিশ সিএনজিতে করে দুইজন ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল। এসময় তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা সাহায্যের আকুতি জানায়। পরে স্থানীয় একদল তাদেরকে সিএনজি থেকে নামিয়ে পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে তারা। সেখানে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা শুরু করলে উত্তেজিতরা ‘ভুয়া পুলিশ’ বলে মারধর শুরু করে ।একপর্যায়ে এসআই মিজান ও তার সঙ্গে থাকা কনস্টেবল জখম হয়। পরে দৌড়ে সেখান থেকে উভয়ে পালিয়ে যায়।

অন্যদিকে ঘটনার শিকার হাফিজুর রহমান (৩৩) ও রমজান (৩২) অভিযোগ করেন, বিনাকারণে তাদের গ্রেফতার করে পুলিশ হ্যান্ডক্যাপ পড়িয়ে সিএনজিতে উঠায়। এসময় তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাদের আর্তচিৎকারে লোকজন ছুটে এসে তাদের সিএনজি থেকে নামায়।

হাফিজ ও রমজান শহরের কিল্লারপুল এলাকায় প্রাইম নামের একটি ডাইংয়ে কাজ করেন বলে জানান।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানায়, এসআই মিজান মাদকের একটি অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন। বিস্তারিত আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ বিষয়ে জানতে আহত পুলিশের উপপরিদর্শক মিজানের ব্যবহৃত মোবাইলেন একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের একটি অভিযানে গিয়ে রেলওয়ে পুলিশের এসআই মিজান ও কনস্টেবল আরিফ দুইজন মাদক বিক্রেতাকে আটক করে। পরে তাদের সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে হামলা চালায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...