নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবসে পুস্পস্তবক অর্পন 
প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস / নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবসে পুস্পস্তবক অর্পন 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ২৭ মার্চ নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবসে প্রতিরোধস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে বীর শহীদদের স্মরন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও শহীদ পরিবার। ২৭ মার্চ পঞ্চবটী এলাকায় প্রতিরোধস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় গণহত্যার পরদিন ২৬ মার্চ পাকবাহিনী যাতে নারায়ণগঞ্জে ঢুকতে না পারে সে জন্য নারায়ণগঞ্জের ছাত্র-জনতা পাগলা, পতুল্লা, পঞ্চবটী সড়কে বড় বড় গাছ কেটে প্রতিরোধের ব্যবস্থা করে। ২৭ মার্চ ঢাকা থেকে পাকসেনারা গাছের গুড়ি তুলতে তুলতে সকালে নারায়ণগঞ্জ শহরে ঢুকতে চাইলে নারায়ণগঞ্জের মাসদাইরে ছাত্র-জনতা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। সেখানে প্রথমে এক জন পাকসেনা নিহত হলে পাকবাহিনী ট্যাঙ্ক, সাজোয়াযান সহ অস্ত্র-সস্ত্র বৃদ্ধি করে দুপুরে মাসদাইরে হামলা চালায় মসজিদের ভিতর থেকে ধরে এনে প্রায় ২০ জনকে হত্যা করে।
এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়, গানপাউডার দিয়ে বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ঐ দিন সন্ধ্যা পর্যন্ত চলে এই বর্বরতা। সেদিন সেখানে প্রায় অর্ধশত নিরীহ নারী-পুরুষকে হত্যা করে হানাদার বাহিনী।
একাত্তরের সেই প্রতিরোধ ও ভয়াবহ হত্যাযজ্ঞকে স্মরণ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও শহীদ পরিবার প্রতিবারের মতো আজো সকালে শহীদ স্মৃতি স্তম্ভের কাছে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...