নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী
অনিয়ম-দুর্নীতি / হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে ওষুধ কিনতে বাধ্য করা হয়। এমনকি পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, অনেক দিন সকাল ১১টা পর্যন্তও স্বাস্থ্য কেন্দ্রের দরজা তালাবদ্ধ থাকে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা ও ওষুধ না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।


এছাড়া স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ রয়েছে, চিকিৎসকরা নিয়মিত দায়িত্ব পালন না করে অনেক সময় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে বসে সময় কাটান, যা সেবার মানকে আরও ব্যাহত করছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য কেন্দ্র এভাবে অব্যবস্থাপনার মধ্যে চলতে পারে না। সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...