নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে আইনশৃঙ্খলা অবনতি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে
অবনতি / বন্দরে আইনশৃঙ্খলা অবনতি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বন্দর  প্রতিবেদকঃ  বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই আড়াই মাসে উপজেলায় অন্তত দুটি হত্যাকাণ্ড, তিনটি ধর্ষণ, একটি দুর্ধর্ষ ডাকাতি ও ছিনতাইসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বন্দরের লাউসার এলাকার একটি খাল থেকে আরমান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ধামগড়ের জাঙ্গাল এলাকায় দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এছাড়া ২৩ মার্চ চাঁদা না পেয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীর নামে মামলাও দায়ের করা হয়।
সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২৮ ফেব্রুয়ারি বন্দরে রেলওয়ে স্টেশন এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হন। গত ১৩ এপ্রিল দেউলী এলাকায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ছাড়া ১৬ এপ্রিল মুছাপুরের চিড়ইপাড়া এলাকায়   ৫ম শেণির ছাত্রীকে কুকুর ছানা দেখানোর কথা বলে  ঘরের পিছনে নিয়ে ধর্ষণ করে আসিফ নামের এক যুবক।


পেশাদার অপরাধীদের পাশাপাশি এলাকায় বেড়েছে ছিনতাই ও ডাকাতি। ২৩ ফেব্রুয়ারি লক্ষণখোলা এলাকায় এক বিকাশ কর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গত ১১ এপ্রিল বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মদনপুর এলাকায় ডাকাতদলের কবলে পড়ে সর্বস্ব হারান এক সৌদি প্রবাসী যুবক। সর্বশেষ গত শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান সংলগ্ন উপেজলা রোডে শহরের কাশিপুর এলাকার এক ব্যবসায়ীকে অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারি চক্র। এ ঘটনায় স্থানীয় জনতা ধারালো ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...