নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ
ঝুট সেক্টরে দখল নিয়ে অস্থিরতা / গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে এনায়েত নগর ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা ও ইউনিয়ন যুবদলের অভি-মনির দু’গ্রুপের সংঘর্ষের রাকিব হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ সহ উভয়পক্ষের পাচঁজন আহত হয়।

বৃহস্পতিবার ০৯ এপ্রিল বেলা ১১ টায় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ে এঘটনা ঘটে।

জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেষ্ট ইস্টাল কম্পোজিট ’ নামে একটি পোশাক কারখানায় ৫ আগষ্টের পর যুবদলের অভি-মনির গার্মেন্টস থেকে ঝুট নামায়। সকালে খোকা সহ তার লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে আসলে অভি তাদের বাধা দেয়। এসময় দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পযার্য়ে সংঘর্ষ বেধে যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি ।

গুলিবিদ্ধ রাকিবকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে অপর একজন শিশু গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হাসোতালে চিকিৎসা নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ  রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...