নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া
মৃত্যুর কারন খুঁজছে পুলিশ / সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসার পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি মো: মহিববুল্লাহ জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ফুটবল খেলার সময় বল তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পুলিশ মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...