নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   না’গঞ্জকে শতভাগ হাম রুবেলা মুক্ত করতে নিরলসভাবে কাজ করছি – প্রশাসক সাখাওয়াত
শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা / না’গঞ্জকে শতভাগ হাম রুবেলা মুক্ত করতে নিরলসভাবে কাজ করছি – প্রশাসক সাখাওয়াত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে নগর ভবন কনফারেন্সে রুমে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান।

এসময় প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, হাম-রুবেলা প্রাদুর্ভাব রোধ করতে হলে প্রতিটি শিশুকে টিকার আয়তায় আনতে হবে। হাম বা রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিকা দান স্বাস্থ্যকেন্দ্রেগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রয়েছে। আপনারা আপনাদের শিশুদের টিকার আয়তায় আনতে তাদের সাথে যোগাযোগ করুন। স্কুল পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীতে শিক্ষদের ভূমিকা ও দিক নির্দেশনা তুলে ধরে প্রশাসক আরো বলেন, নারায়ণগঞ্জে শতভাগ হাম রুবেলা মুক্ত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স্বাস্ব্য বিভাগ নিরলসভাবে কাজ করছেন। শিশু  ছাত্রছাত্রীর অভিভাবকদের সচেতন করে প্রতিটি শিশুকে টিকার আয়তায় আনতে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে নারায়ণগঞ্জকে আমরা শতভাগ হাম রুবেলা প্রাদুর্ভাব মুক্ত করতে পারবো।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা সভার
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ‍নূর কুতুবুল আলম,
হাম-রুবেলা টিকাদান বিষয়ে উপস্থাপনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। এ ওরিয়েন্টেশন সভায় মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, সহ টিকাদান সুপারভাইজার ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
হাম রুবেলা প্রাদুর্ভাব রোধ করতে কি কি করা প্রয়োজন
হাম ও রুবেলা অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এর প্রাদুর্ভাব রোধ করতে টিকাদান সবচেয়ে কার্যকর উপায়। হাম-রুবেলা প্রতিরোধে করণীয়গুলো নিচে দেওয়া হলো:
১. সময়মতো টিকাদান (প্রধান উপায়):
প্রথম ডোজ: শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে প্রথম ডোজ এমআর (Measles-Rubella) টিকা দিতে হবে।
দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়স পূর্ণ হলে দ্বিতীয় ডোজ এমআর টিকা দিতে হবে।
কিশোরীদের ক্ষেত্রে: ১৫ বছর বয়স পূর্ণ হলে ১ ডোজ এমআর টিকা নিশ্চিত করতে হবে।
বড়দের ক্ষেত্রে: শৈশবে টিকা না নিয়ে থাকলে বড়রাও (বিশেষ করে নারীরা) টিকা দিতে পারেন, তবে গর্ভাবস্থায় এই টিকা নিষেধ।
২. ব্যক্তিগত সতর্কতা ও স্বাস্থ্যবিধি:
আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা: হামে আক্রান্ত রোগীকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা ঘরে রাখতে হবে, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের থেকে।
মাস্ক ব্যবহার: আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশি দেওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন বা রুমাল দিয়ে মুখ ঢাকবেন।
হাত ধোয়া: সাবান-পানি দিয়ে নিয়মিত হাত ধুতে হবে।
ব্যক্তিগত ব্যবহার্য পণ্য: আক্রান্ত ব্যক্তির খাবার থালা, গ্লাস, বিছানা বা তোয়ালে অন্য কেউ ব্যবহার করবেন না।
৩. পরিবেশগত সতর্কতা:
ঘরবাড়ি পরিষ্কার রাখা: আক্রান্ত ব্যক্তির ব্যবহারের জায়গা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
বাতাস চলাচলের ব্যবস্থা: আক্রান্ত ব্যক্তির ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
৪. প্রাদুর্ভাবের সময় করণীয়:
দ্রুত চিকিৎসকের পরামর্শ: হামের লক্ষণ (জ্বর, কাশি, চোখ লাল হওয়া, লাল ফুসকুড়ি) দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল: হাম হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে, যা জটিলতা কমায়।
পুষ্টিকর খাবার ও পানি: রোগীকে প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার খাওয়াতে হবে।
স্কুল বন্ধ রাখা: এলাকায় প্রাদুর্ভাব বেশি হলে স্কুল বন্ধ রাখা বা আক্রান্ত শিশুকে স্কুলে না পাঠানো ভালো।
হাম বা রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। আপনার আশেপাশে কারো হাম হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...