নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   দুই পুলিশ সদস্যকে কুপিয়ে অস্ত্র লুটের তিন হামলাকারী  গ্রেপ্তার
হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা / দুই পুলিশ সদস্যকে কুপিয়ে অস্ত্র লুটের তিন হামলাকারী  গ্রেপ্তার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শনিবার ( ২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী সহকারি উপ পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত, সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১৫ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ৫(৫)২৬ ধারা- ১৪৩/ ১৪৪/ ১৪৭/১৪৮/ ১৪৯/ ১৮৬/ ১৮৯/ ৩০৭/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ১১৪ পেনাল কোড ১৮৬০। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০) পুরান বন্দর কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকারমৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)। গ্রেপ্তারকৃতদের শনিবার (২ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ হাবিবনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো
এএসআই সোহেল , কনস্টেবল ফয়সাল , কনস্টেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিশা চালক খায়রুল আলম দীপু। এদের মধ্যে কনস্টেবল ফয়সালকে গুরুতর আহতাবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগানটি লুট করে নিয়ে যায় ছিনতাইকারিরা। লুটের চার ঘন্টা পর অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...