নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   কিশোর গ্যাং লালন ও মাদক কারবারি এ পথ পরিত্যাগ করুন – র‍্যাব-১১ অধিনায়ক
নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে কঠোর অভিযান / কিশোর গ্যাং লালন ও মাদক কারবারি এ পথ পরিত্যাগ করুন – র‍্যাব-১১ অধিনায়ক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বুধবার বেলা ১০টায় র‍্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, এই অভিযান শুধু মাসদাইর এলাকার জন্যই নয়, এটি নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট বার্তা। যারা কিশোর গ্যাং কালচার লালন করছেন অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাবে জানাতে চাই এখনই এ অন্ধকার পথ পরিত্যাগ করুন। অন্যথায় র‍্যাবের কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন চলমান থাকবে এবং কোন অপরাধীরা রেহাই পাবে না। র‍্যাব একটি নিরাপদ মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর। বর্তমান সরকারের স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষে এ ধরনের সাহসী ও চিরনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের অবশ্যই আমরা আইনের আয়তায় আনবো যতক্ষন না নারায়ণগঞ্জকে নিরাপদ করতে না পারবো। আহত র‍্যাবের তিন সদস্যের শারীরিক অবস্থা ভাল। তারা আশংকামুক্ত। বর্তমানে এক সদস্য ঢাকা সিএমএইচ হাসপাতালে ও অপর এক সদস্য পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরে যে আঘাত করা হয়েছে এখন তারা নিরাপদ আশংকামুক্ত আছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপিজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এসময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ০৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া র‍্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। লেঃ কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন, অধিনায়ক, র‍্যাব-১১। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...