নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণে মিলনমেলা
সাংবাদিকের সচেতন হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান / নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণে মিলনমেলা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারাবছর সংবাদ সংগ্রহের ব্যস্ততা, ঘটনাস্থলে ছুটে চলা আর নিউজ পাঠানোর প্রতিযোগিতার বাইরে একদিনের জন্য আনন্দ-আড্ডায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকরা।

‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা, এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরের বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

২০২১ সালে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা ৩৭ জন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা,আড্ডা ও আনন্দের নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সিনিয়র ইকোনোমিক রিপোর্টার ফজলুল বারী, আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোট এর ব্যবস্থপনা পরিচালক মারুফ আহমেদ বাবু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, টেলিভিশন সাংবাদিকদের সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ খুবই কম। আজকের এই আয়োজন আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও দৃঢ় করবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম বলেন,ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না ছুটে সাংবাদিকদের সঠিক, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে। একটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশার মর্যাদা ও মান উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন এই গুরুত্বপূর্ণ পেশাকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সাংবাদিক সমাজকেই সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

দিনভর হাসি-আড্ডা, খেলাধুলা ও শুভেচ্ছা স্মারক আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠান। সংবাদ সংগ্রহের প্রতিদিনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা আয়োজকদের। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...