নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   এমপি কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকভ্যান হস্তান্তর
এমপি কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকভ্যান হস্তান্তর
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ  আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যানবাহন সংকট নিরসন রোধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকাপ ভ্যান হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় এমপি রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বন্দর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটির চাবি পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

চাবি হস্তান্তরকালে আবুল কাউসার আশা বলেন, বন্দর থানা পুলিশের যানবাহন সংকটের বিষয়টি বিবেচনা করে সংসদ সদস্য আবুল কালাম নিজ উদ্যোগে দুটি পিকআপ ভ্যান দিয়েছেন। এগুলো যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি অভিযান ও বিভিন্ন এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি বলেন, “বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্য অত্যন্ত আন্তরিক। পুলিশের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই দুটি গাড়ি দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “বন্দর থানা পুলিশের জন্য দুটি পিকআপ ভ্যান দেওয়ায় সংসদ সদস্য আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জানাই। যানবাহন যুক্ত হওয়ায় পুলিশের টহল ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, নতুন যানবাহনগুলো যথাযথভাবে ব্যবহার করে বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা জানান, পিকআপ ভ্যান দুটি বন্দর থানার নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...