নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে সমাবেশ ও গণমিছিল
আন্দোলনে উত্তাল নগরী / নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে সমাবেশ ও গণমিছিল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার (১১আগষ্ট) সকালে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’ এর প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ-মিছিল পূর্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, এক সময় কাউয়া কাদের আবোল তাবোল বক্তব্য রেখে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। এখন দেশের বিদ্যুৎ মন্ত্রী বলছেন, গ্রামে নাকি বিদ্যুৎ সংকট নেই। আবার তিনি বলছেন দেশের বিদ্যুতের রেট নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা। তিনি মানুষকে মিথ্যা কথা বলছেন। এই ধরনের কথা বলার জন্য যদি কাদেরকে কাউয়া কাদের বলা হয়ে থাকে তাহলে তাকে যদি কাউয়া টুকু বলে কারো আপত্তি থাকবে এখানে ? আন্দোলনরতরা প্রি-পেইড মিটার বাতিল দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ দাবী করে বলেন, বিদ্যুৎ নিয়ে যে ধরনের তেলেসমাতি হচ্ছে প্রধানমন্ত্রী আপনি এগুলি দেখুন। প্রি-পেইড মিটারের খারাপ দিকগুলি উপলব্ধি করে অবিলম্বে নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রি-পেইড মিটার বাতিল করুন।
সমাবেশ থেকে তারা তিন দফা দাবী জানান। এগুলি হচ্ছে, এক: প্রি-পেইড মিটারের সমস্ত কার্যক্রম বাতিল করতে হবে। না জানিয়ে যাদের প্রি-পেইড মিটার লাগানো হয়েছে, তাদের পূর্বের ডিজিটাল মিটার ফেরত দিতে হবে। দুই: গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুত বিল বাতিল করতে হবে। স্লাবের নামে তিনগুন বিল নেয়ার কৌশল বাতিল এবং ৫০০ ইউনিটের নিচে সকল স্ল্যাব বাতিল করতে হবে।

মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। তিনঃ জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রীর মিথ্যাচার বন্ধ করতে হবে।
সমাবেশে সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম বলেন, বিদ্যুৎ ব্যবহার না করেই কিসের অগ্রিম বিল ? দেশের এখনো এত খারাপ অবস্থা হয়নি যে অগ্রিম বিল নিতে হবে। প্রি-পেইড মিটার স্থাপনের জন্য বাসা বাড়িতে যাওয়া যাবেনা। মিটার স্থাপনকারীরা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে দুর্ব্যবহার করতে চাই না। কিন্তু কেউ প্রি-পেইড মিটার স্থাপন করতে আসলে তাদের প্রতিরোধ করতে হবে। প্রি-পেইড মিটার স্থাপন থেকে ডিপিডিসি ফেরত না আসলে তাদের বিরুদ্ধে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, আমাদের জেল জুলুমের মুখে পড়তে হতে পারে। মামলা হতে পারে। কিন্তু জেলে গেলেও আমরা প্রি-পেইড মিটার লাগাতে দেবো না।
সমাবেশ শেষে একটি গণ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে সংগঠনটি ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামীকাল ১২ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন। ২৫ আগষ্ট সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচী। ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচী।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, হাজী রুহুল আমিন, এস এম সাজিম আহমেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদোর সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...