নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   এসএসসি পরীক্ষায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য
সাফল্য / এসএসসি পরীক্ষায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে সারা দেশের ন্যায় বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ খ্রি. সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শিক্ষা বোর্ডে এক যোগে এ ফলাফল প্রকাশ করা হয় ।

বন্দর উপজেলার ১৭টি মাধমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বন্দরে স্বনামধন্য বিদ্যাপিঠ বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে  এবং বন্দরের ১৭টি স্কুলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ -৫(২৯টি) পাওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর গার্লস  স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমী।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল সূত্রে জানা গেছে, ২০২৬ খ্রি. সালে এসএসসি পরীক্ষায় মোট ৪৩০ জন শিক্ষার্থী এসএসসি  পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২৯টি জিপিএ-৫ সহ ৩৬১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। যার পাশের হার ৮৩.৯৫%।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর গর্ভনিং বডির সভাপতি  রেজওয়ানা হক সুমী গণমাধ্যমকে জানান, বন্দরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ  মিজানুর রহমান ও নব গঠিত এডহক কমিটি নেতৃবৃন্দসহ উল্লেখিত প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কাংক্ষিত সাফল্য   অর্জন করতে সক্ষম হয়। আমি  প্রতিষ্ঠানের  শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

সে সাথে আগামী এইচএসসি পরীক্ষায় আরো বেশী ভালো রেজাল্ট করার প্রত্যাশায় আমাদের  প্রতিষ্ঠানের কলেজ শাখায়  ভর্তি হওয়ার জন্য অভিভাবক মহল ও শিক্ষার্থীদের বিনীত ভাবে অনুরোধ করছি।

পরীক্ষার ফলাফল প্রকাশের সময়  উপস্থিত ছিলেন  বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের .সহকারী প্রধান  শিক্ষক মোঃ ইসমাইল হোসেন , অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অলিউল্ল্যাহ, সিনিয়র শিক্ষক  এস,এম জিয়াউল করিম ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমানসহ উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকাসহ শিক্ষার্থী বৃন্দ ।  পরিক্ষার ফলাফল প্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা  উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষক/ শিক্ষিকাদের সাথে  নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।   #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...