নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   নারায়ণগঞ্জে পাঠাবর্তের প্রাজ্ঞকথনের আলোচনা অনুষ্ঠিত | অতিথি ড. একে এম শাহনাওয়াজ
নারায়ণগঞ্জে পাঠাবর্তের প্রাজ্ঞকথনের আলোচনা অনুষ্ঠিত | অতিথি ড. একে এম শাহনাওয়াজ
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাবর্তের সুবর্ণ বিকেল পাক্ষিক প্রাজ্ঞকথনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  ১২ নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অলোচনার প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.একেএম শাহনাওয়াজ। পাঠাবর্তের সুবর্ণ বিকেল আলোচনায় তাঁর মূল্যবান দীর্ঘ আলোচনায় নারায়ণগঞ্জের স্মৃতিচারণ ও প্রাচীণকালের ঘটনা প্রবাহ তুলে ধরেন । এসময় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ  কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ ড . রুমন রেজা । সমাপনি বক্তব্য রাখেন কবি মুজিবুল হক কবীর । সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরন করেন নাসিম আফজাল । অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক করীম রেজা । এসময় আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক নাফিজ আশরাফ, মাইনুদ্দিন মানিক, কবি ও সংস্কৃতি কর্মী নারায়ণগঞ্জের খবর অনলাইন পত্রিকার সাহিত্য সম্পাদক আহমেদ বাবলু, সহ নারায়ণগঞ্জের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অনেকেই উপস্থিথ ছিলেন।
অনুষ্ঠানের আগে ড . একেএম শাহনাওয়াজকে নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান বিদ্যালয়ের অধ্যক্ষ ড . রুমন রেজা । অতিথি ড . শাহনাওয়াজ বিদ্যালয়ের উন্নয়ন দেখে ভূয়সী প্রশংসা করেন । অনুষ্ঠান শেষে ড . একেএম শাহনাওয়াজ যান নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকা অফিসে । যুগের চিন্তা পরিবার ড . শাহনাওয়াজকে ফুল দিয়ে অভিনন্দিত জানান । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...