নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা
ব্রিজের মাঝে ফাটল পলেস্তারা খুলে পড়েছে / বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়নগঞ্জের  বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুরে খালের উপর সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। ঝুকিপূর্ণ সেতু  দিয়ে প্রতিদিন ভারী ভারী যানবাহন চলাচল করছে।   সেতুটি যেকোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সরেজমিনে দেখা মিলেছে।

এদিকে বন্দর উপজেলা উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিঞা মুঠোফোনে জানান, ‘আমরা এ ব্রিজটির দৈন্যদশার বিষয়ে অবগত।  কিছু জটিলতার কারণে কাজটি হয়নি।
সেতুটির নির্মাণ কাজ দ্রুত করার জন্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ এড আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক  এবং সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
যানবাহন ও বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন প্রতিদিন। সেতুটি বহুবছর আগে নির্মিত এবং বিগত কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে যাত্রীরা এ পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কয়েক বছর আগেই সেতুটির মাঝের রাস্তায় ফাটল ধরেছে এবং পলেস্তারা খুলে খালের পানিতে পড়ে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। সেতুটির অধিকাংশ হাতল যানবাহনের ধাক্কায় ভেঙ্গে গেছে ও পলেস্তারা খসে গেছে । কোথাও রড বের হয়ে আছে, আবার কোথাও নেই রডের অস্তিত্ব। এ যেন যাত্রীদের এক মরণফাঁদ।
যাত্রী আর চালকরা বলছেন দ্রুত সেতুটির বিষয়ে সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ৩ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরুর কথা ছিলো এবং খালের উপর ডাইভারশন রোড বানানোর জন্য কিছু কাজ করে আচমকা কাজটি বন্ধ হয়ে যায়।


রহিম নামের এক যাত্রী বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করছি। কিন্তু এটা তো আমাদের কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ যেন দ্রুত নতুন সেতু নির্মাণ করা হয়’।
সিরাজ নামের এক যাত্রী বলেন, ‘ব্রিজের মাঝে গর্তের সৃষ্টি হয়ে পলেস্তারা খুলে পড়েছে, সেই গর্ত স্টিলের প্লেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। বুঝাই যাচ্ছে সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন সেতু দ্রুত নির্মাণ করা হউক’।
এ বিষয়ে বন্দর উপজেলা উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিঞা মুঠোফোনে জানান, ‘আমরা এ ব্রিজটির দৈন্যদশার বিষয়ে অবগত। ডাইভারশন রোড বানানো নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ঠিকাদার কাজটি করতে অপারগতা প্রকাশ করায় নির্মাণ কাজটি আটকে যায়। আমরা পুনরায় প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ব্রিজের নির্মাণ কাজটি শুরু করা যাবে’। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...