নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন
উদ্বোধন / নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট -২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর স্নুকার বিভাগের আনন্দঘন মনোরম পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্নুকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক উজ্জ্বল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদ সদস্য আলতাফ হোসেন ও এডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক) স্নুকার বিষয়ক উপ-কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্লাব সদস্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির। সকলের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দঘন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...