নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের   |   দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস   |   প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ   |   যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকালে শোক   |   প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার   |   দুই রাতে কৃষকের তিন গরু চুরি   |   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা   |   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার   |   নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন   |   বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা   |   আলোচিত জনি হত্যা আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন   |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পরিচ্ছন্নতা / প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শস্য-শ্যামল এই বাংলাদেশ। বাংলাদেশের যেমন ৬৮ হাজার গ্রাম রয়েছে, ঠিক একইভাবে শহরাঞ্চলও রয়েছে। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক শহর। এই শহর অনেক দিন পূর্বের । যেই কারণে এই নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য এবং এই শহরের মানুষের ঐতিহ্যের জন্য এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বর্তমান সরকার, আমাদের নেতা  তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আমরা যারা আছি, যারা এই নাগরিকবৃন্দ রয়েছে, তাদের সকলের নাগরিক অধিকার সুনিশ্চিত করা। এবং সেই নাগরিক অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আজকে আমার সামনে যারা আছেন, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন।

তিনি আরো বলেন, আমি আজকে যেহেতু আপনাদের সামনে পেয়েছি, সেই জন্য একটা জিনিস বলতে চাই। প্রত্যেক ধর্মের মধ্যেই আছে যে, কোনো কাজ করলে হালাল করে খেতে হয়। আপনাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে নারায়ণগঞ্জ শহরের মূল রাস্তাগুলি—এই ব্যাপক বৃষ্টিপাতের পরেও এখন পর্যন্ত আমরা জলজট থেকে এই নগরবাসীকে রক্ষা করতে পেরেছি। তবে আপনাদের প্রতি আমার কিছু চাহিদা এবং অভিযোগ রয়েছে। আমি কিন্তু ইতিপূর্বে হয়তো কেউ কেউ আমাকে দেখেছেন—আমি একা রিকশায় চড়ে, কোনো জায়গায় ছয়টার সময় আমি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি। সেখানে আমি দেখেছি যে, অনেক জায়গায় আমাদের এই পরিচ্ছন্নতাকর্মী, যারা শহরকে বর্জ্যমুক্ত করেন এবং শহরবাসীকে একটি সুস্বাস্থ্যকর শহর উপহার দেন, তাদের মধ্যে অধিকাংশই অনুপস্থিত।

এটা আসলে আমাকে অনেক পীড়া দেয়। কারণ, আপনাদের কাজ কিন্তু এরকম ভাগে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এরকম কোনো চাকরি নাই, যেই চাকরি মাত্র চার ঘণ্টা ডিউটি। আপনাদের ডিউটিটাই চার ঘণ্টা, কিন্তু আপনারা সেই চার ঘণ্টা ডিউটি পালন করেন না। আপনাদের কাজে ফাঁকি দেওয়া চলবে না। কাজ আপনার ছয়টা থেকে দশটা পর্যন্ত আপনাদের করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সাবেক মহিলা কাউন্সিলর দিলারা মাসুদ ময়না,গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সিটি করপোরেশন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আলমগীর হিরণ, পরিচ্ছন্ন কর্মকর্তা (নারায়ণগঞ্জ অঞ্চল) মোঃ সবুজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...