নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের   |   দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস   |   প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ   |   যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকালে শোক   |   প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার   |   দুই রাতে কৃষকের তিন গরু চুরি   |   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা   |   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার   |   নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন   |   বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা   |   আলোচিত জনি হত্যা আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন   |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
 প্রচ্ছদ   মহানগর   রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের
যৌথ সভায় / রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (১৪ই জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রার পাশাপাশি উল্টো রথযাত্রার সময়ও একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। রথযাত্রাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয়ভাবে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির ও রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা জরুরি। যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন ও সামনে নিয়ে আসতে না পারলে ভবিষ্যতে নেতৃত্বের সংকটে পড়তে হবে দলকে।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর আলী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...