নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক
 প্রচ্ছদ   মহানগর   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান
প্রতিবাদ সভা / মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির উপর মিথ্যা অপবাদ ও চক্রান্তের প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডস্থ নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র-১ ও নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য আফসানা আফরোজ বিভা হাসান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আমি জানি আপনারা ভালো নেই। ভালো না থাকার কারণ হচ্ছে আমরা নিজেরাই। নতুন জিমখানায় আমাদের একটা পঞ্চায়েত কমিটি হয়েছিল, যেটা আমি ঘোষণা দিয়েছিলাম। এই পঞ্চায়েত কমিটির কিছুদিন আগে আমাদের একটা সভা হয়েছিল—মাদকবিরোধী সভা। যারা জিমখানায় মাদক বিক্রি করে, তাদের বিরুদ্ধে একটা সভা হয়েছিল এবং আপনারা সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। মাদক ব্যবসায়ীদের কে এখান থেকে উচ্ছেদ করতে পেরেছেন।

তিনি আরও বলেন, এত তাড়াতাড়ি যে একটা প্রতিবাদ সভা করতে হবে, সেটা আসলে আমাদের বোধগম্য না। কারণ আমি তো যখন কমিটিটা ঘোষণা দিয়েছিলাম, তখন বলেছিলাম যে কমিটিতে যদি কেউ কমিটির অবাধ্যতা করে, তাহলে আমি এই কমিটিতে থাকব না। আজ মিঠুকে কেন্দ্র করে আপনারা এত বড় একটা প্রতিবাদ সভা কেন করছেন? একটা মিঠুর জন্য? এটা কি? এটা আসলে আমাদের জিমখানার জন্য দুঃখজনক। আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জ এর মধ্যে কিন্তু যদি মাদকের স্পট ধরা হতো, তাহলে জিমখানাকে আগে ধরা হতো। এই জিমখানা আর আমার ১৬ নম্বরে যে জিমখানা বস্তিটা ছিল, এই দুইটাকে ধরা হতো। আপনারা এখান থেকে যতটুকু সম্ভব মাদক নির্মূল করতে পেরেছেন, আপনারা সাকসেস হয়েছেন। মা-বোনেরা যদি মাদকের বিরুদ্ধে যুদ্ধ না করতেন, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না

বিভা হাসান বলেন, আমি আগেও বলে গেছি এখনও বলছি যদি মাদক ব্যবসায়ীরা ভালো হতে চায়, তাদেরকে অবশ্যই, অবশ্যই ভালো হতে দিতে হবে। কারণ মানুষ ভুল করে, ঠিক আছে? যখন সন্তান হয়ে যায় বা সন্তান বড় হয়, লেখাপড়া করে স্কুল-কলেজে যায়, তখন কিন্তু ওরাও অনেক সময় চায় যে অতীত ভুলে যেতে। তাই আমি পঞ্চায়েতকে বলব যে দোকানগুলি ওদের আছে, কোয়াটারগুলি আছে, এগুলি আপনাদের আন্ডারে নিবেন। আপনারা কোয়াটারের মধ্যে তালা লাগিয়ে চাবিটা থানায় জমা দিবেন। থানায় জমা দেওয়ার পরে ওদের নিয়ে আপনারা ঐটার একটা রেট ধরে আগে যারা ছিল, ওদেরকে দিবেন।

বিভা আরও বলেন, মিঠু যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, মিঠুকে জিমখানায় আসা বন্ধ করে দিবেন। ও যদি এটা নিয়ে আর্জি করে, ওটা নিয়ে বাড়াবাড়ি করে, ওকে জিমখানায় ঢুকতে দেওয়া হবে না। আর এই টিকটক-পিকটক এগুলি মাথায় ঢোকাবেন না। ও ফেসবুকে কী দিল, পত্রিকায় কী দিল, নিউজ কী করল—এগুলি মাথায় রেখে কিন্তু আপনারা এগোতে পারবেন না। এগুলি আপনাদের কিন্তু বাঁধা দিচ্ছে, যাতে আপনারা সামনে না এগোতে পারেন। সুতরাং এগুলোতেই কান দেওয়া যাবে না এবং এগুলি মাথায় রাখা যাবে না।

নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সভাপতি ফররুখ আহমেদ ফারুক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নতুন জিমখানা যুব কমিটির উপদেষ্টা তছলিমা মাজহার জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু। আরও উপস্থিত ছিলেন, নতুন জিমখানা পঞ্চায়েত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজান, আইন বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইমন, দপ্তর সম্পাদক মো. সানি, যুব কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোহান সহ নতুন জিমখানা এলাকার বাসিন্দারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...