নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   এতিম কিশোরীকে ধর্ষণ | গুলি করে হত্যার ভয় দেখিয়ে মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা
এতিম কিশোরীকে ধর্ষণ | গুলি করে হত্যার ভয় দেখিয়ে মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জের এক এতিম কিশোরিকে (১৬) ধর্ষণ করে ধর্ষক এমদাদ। গুলি করে হত্যার ভয় দেখিয়ে ওই কিশোরীকে দিয়ে থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ করিয়েছে ধর্ষক । ১৯ নভেম্বর শনিবার রাত নয়টায় উপজেলার তারাবো পৌরসভা পশ্চিম কান্দাপাড়া  হিজলতলা এলাকার এ ঘটনা ঘটে।
ধর্ষনকারী সিরাজুল ইসলাম এমদাদ মাশাবো এলাকার লোকমানের ছেলে।  সে এক সন্তানের জনক।
এলাকাবাসি ও ধর্ষনের শিকার কিশোরী জানিয়েছেন, প্রেমের প্রলোভন দেখিয়ে ওই কিশোরিকে ধর্ষণ করে এমদাদ। এ ঘটনা কাউকে বললে গুলি করে তাকে মেরে ফেলা হবে বলে ধর্ষনকারীআএমদাদ ভয় দেখান ।
ওই কিশোরী কান্দাপাড়া হিজলতলা মামা শামীমের বাড়িতে বসবাস করতো। শনিবার তার মেয়ের শোয়ার ঘরে এমদাদ কিশেরীকে ধর্ষন করে। এলাকাবাসী আরো জানায়, ঘটনার পর তার অন্য বন্ধুরা খবর পেয়ে এখানে এসে ধর্ষক এমদাদকে কৌশলে ছাড়িয়ে নেয়।
ধর্ষিতা কিশোরির মামি জানিয়েছেন, তার ভাগনি ওই কিশোরী ছোট বেলা থেকেই আমার এখানে থাকে। শুনেছি একটা ছেলে ওকে বিবাহের কথা বলে প্রেম করছে। তবে গতকাল রাতে ওই ছেলে আমার ওগোচরে ঘরে ঢুকে ধর্ষন করে এবং চিৎকার দিলে আমি দরজা খুলতে বললে তাকে ছেড়ে দেয়। পরে আমি তাকে আটক করে ফেলি। এমদাদ তার বন্ধু বান্ধব ফোন করে আনে। তারা এসে তাকে মারার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে যায়। আমি তার বিচার দাবী করছি।
এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই সবুজ বলেন এমদাদকে আটকের চেষ্টা চালাছি। এ ঘটনায় থানায় ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পেয়েছি। তবে ঘটনার পর থেকে এমদাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...