নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নৈশ প্রহরী টর্চ লাইট দিয়ে মাথায় আঘাতে অপর নৈশ প্রহরীকে হত্যা করে পালিয়েছে 
নৈশ প্রহরী টর্চ লাইট দিয়ে মাথায় আঘাতে অপর নৈশ প্রহরীকে হত্যা করে পালিয়েছে 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলায় নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে অপর নৈশ প্রহরীর খুন হয়েছে। নিহত নৈশ প্রহরীর নাম হোসেন আলী (৬০)। নিহত হোসেন আলী উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মৃত হাসিব মিয়ার ছেলে। আজ বুধবার ভোর সকালে  উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যাক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক হাওলাদার  জানান, নিহত হোসেন আলী ও ঘাতক আলী হোসেন একই ইউনিয়নের গহরদী গ্রামের বাসিন্দা এবং দুজনের নামও একই। ঘাতক নৈশ প্রহরী আলী হোসেন(৪০) ওই গ্রামের আঃ গনির ছেলে।  দীর্ঘ দিন ধরে উচিৎপুরা বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন তার দুজন। বুধবার ভোরে প্রহরী কাজের দায়িত্ব পালন সময় শেষ হলে তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে  হোসেন আলী(৪০) তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে অপর হোসেন আলীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে ঘাতক হোসেন আলী পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হোসেন আলীকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পলাতক হোসেন আলীকে আটকের চেষ্টা করছে পুলিশ।
নিহতের ভগ্নীপতি লায়েছ মিয়া জানান, রাতে কি হইছে আমরা জানি না। সকালে বাজার থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি হোসেন আলীর লাশ। আমরা এ হত্যার বিচার চাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...