নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   সোনারগাঁয়ে তিন পুত্র সন্তানের জম্ম দিলেন মেহজাবিন | তিন সন্তান ও মা সুস্থ্য
সোনারগাঁয়ে তিন পুত্র সন্তানের জম্ম দিলেন মেহজাবিন | তিন সন্তান ও মা সুস্থ্য
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে মনিষা মেহজাবিন (২৭) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তাদের পরিবারে দশ বছরের এক ছেলে সন্তান রয়েছে। মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতাল এর প্রফেসর ডা. সাইবা আক্তার এর অধীনে নাদির মনিষা দম্পতির তিন শিশুর জন্ম হয়।
মনিষা মেহজাবিনের বাবার বাড়ি ঢাকা শাহজাহানপুর ও শ্বশুর বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে। মনিষা মেহজাবিনের স্বামী নাসির উদ্দিন একজন চাকরিজীবী।
এ বিষয়ে ডা. সাইবা আক্তার জানান, রবিবার রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, এই দম্পতি আগে থেকেই আল্ট্রাসাউন্ড করে তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় অনেক খুশি এই দম্পতি ও স্বজনরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...