নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   দলিল লিখক হত্যা | বিচারের দাবীতে বিক্ষোভ মানববন্ধন
দলিল লিখক হত্যা | বিচারের দাবীতে বিক্ষোভ মানববন্ধন
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দলিল লিখক মোশারফ হোসেন ভূইয়ার হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলায় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহত মোশারফ হোসেনের পরিবার ও আত্মীয়-স্বজন মানববন্ধনে অংশ নেয়।
নিহতের বড় ভাই সোলাইমান বলেন, আমার ছোট ভাই মোশারফকে তার স্ত্রী পরকীয়ার ছিলো, আর এই জন্যই তার প্রেমিক রিপনকে নিয়ে নৃশংস ভাবে কারেন্টের শর্ট ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের আওতায় এনে ফাঁসির রায় ঘোষনা করা হোক।
কান্নাজড়িত কন্ঠে নিহত মোশারফের কণ্যা স্কুল পড়ুয়া মীম বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন আগামী ৭ ডিসেম্বরের শুনানিতে হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হয়।
উল্লেখ্য, রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মো. মোশারফ হোসেন ভূইয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে শাহিনুর আক্তার প্রতিবেশীদের জানায়, শনিবার মধ্য রাতে ডাকাতরা বাড়িতে এসে তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ডাকাতির কোন আলামত পায়নি। পরে জানতে পারে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় রাতেই নিহতের বড়ভাই সুলেইমান বাদী হয়ে নিহতের স্ত্রীসহ দুই জনকে আসামী করে হত্যা মামলা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...