নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন বাবু, বাদল, বিন্নি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন বাবু, বাদল, বিন্নি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রথম ১ প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, দ্বিতীয় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছে ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল এবং তৃতীয় প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছে সংরক্ষিত ( ১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে  ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জন  কাউন্সিল ভোট প্রয়োগ জরে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত করে।
সোমবার ১২ ডিসেম্বর সকালে নগরভবনের সভাক্ষে মাসিক সভা শেষে দুপুরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট প্রয়োগকারী ও জয়ি কাউন্সিলদের সূত্রজানিয়েছেন, অনুষ্ঠিত নির্বাচনে ৩৬ জন ভোটারের মধ্যে ৩৪ জন কাউন্সিল ভোট প্রদান করেন। নির্বাচনে প্যানেল মেয়র-১ পদে জয়ী আবদুল করিম বাবু পেয়েছেন ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী রুহুল আমিন পেয়েছেন ১১ ভোট, অপর প্রার্থী আফরোজা হাসান বিভা পেয়েছেন ৪ ভোট। বিভা আগের বারের প্যানেল মেয়র ১ ছিলেন।
কোন প্রতিদ্বদ্বী না থাকায় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন শাহজালাল বাদল। বাদল নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামী ফাঁসির দন্ড পাওয়া নূর হোসেনের ভাতিজা।
২০ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন শারমিন হাবিব বিন্নি। তিনি আগেও একই পদে ছিলেন। তার প্রতিদ্বদ্বী শাওন অংকন ১১ ভোট এবং শিউলী নওশাদ পেয়েছেন ৩ ভোট।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম উল্লেখিত এই তিন প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।তার প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছিলেন ৯২ হাজার ১৬৬ ভোট পান। এর পর থেকে আলোচনায় ছিল প্যানেল মেয়র নির্বাচনের বিষয়টি। নির্বাচনের ১০ মাস পর ১২ ডিসেম্বর প্যানেল মেয়র নির্বাচন সম্পূর্ণ হলে এ বিষয়ে আলোচনার অবসান হলো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...