নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   তরুণরা সৃজনশীল কাজে যুক্ত হয়ে ঐতিহ্য ফুটিয়ে তুলক – মেয়র আইভী
তরুণরা সৃজনশীল কাজে যুক্ত হয়ে ঐতিহ্য ফুটিয়ে তুলক – মেয়র আইভী
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ফটোসেন্সের তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রতিটি ছবিতেই আলাদা বিশেষত্ব রয়েছে । আমি চাই এ ধরণের প্রদর্শনী আরো বেশি বেশি হোক । নারায়ণগঞ্জের ঐতিহ্য ফুটে উঠুক । তরুণরা এরকম সৃজনশীল কাজে যুক্ত হোক । ফটোসেন্সের পাশে আমি আছি । যেকোনো সহযোগিতায় আমি সবসময় পাশে থাকবো ।  আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনের অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন। গত
২৪ এবং ২৫ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলী আহাম্মদ নগর পাঠাগার ও মিলনায়তনে ফটোসেন্সের আলোকচিত্র প্রদর্শনী চলে। ফটোসেন্সের আলোকচিত্র প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৬ টায় হঠাৎ গ্যালারীতে এসে উপস্থিত হোন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী তিনি । এ সময়ে ফটোসেন্সের প্রতিষ্ঠাতা সৌরভ ভূঁইয়া ও সদস্যদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন এবং কেক কাটেন । এসময় উপস্থিত ছিলেন সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সভাপতি দিনা তাজরিন , শিল্পী অমল আকাশ , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ , নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সুমনা আক্তার , শিল্পী খন্দকার নাসির আহমেদ , অনুষ্ঠানে গান পরিবেশন করেন গানের দল নিষিদ্ধ । আয়োজনে ৩৬ জন মোবাইল ফটোগ্রাফারের ৫৮ টি ছবি প্রদর্শিত হয় । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...