নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ | বাবার পর চলে গেলো মেয়েও
রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ | বাবার পর চলে গেলো মেয়েও
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিনিধিঃ  রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের চারজন । দগ্ধদের মধ্যে জাহিদ হোসেন (৪০) মারা গেছেন গত ২৫ ডিসেম্বর। সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় তার মেয়ে লাবনী আক্তার (১২)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি হন। এদের মধ্যে জাহিদ হোসেন নামের একজন চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর মারা যান। আজ ভোরে জাহিদ হোসেনের মেয়ে লাবনী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন।
তিনি বলেন, লাবনী আক্তারের শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। লাবনীর মা রুমা আক্তার (২৮) ও ভাই ইয়াছিন (৮) এখনো চিকিৎসাধীন। রুমার শরীরে ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত কারণে কয়েকমাস ধরে সপরিবারে উপজেলার ডহরগাঁও এলাকার জামাল উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন জাহিদ। তিনি স্থানীয় ফকির ফ্যাশন টেক্সটাইল মিলে চাকরি করতেন। ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে জাহিদের স্ত্রী রুমা রান্নাঘরে গ্যাসের চুলা চালানোর চেষ্টা করলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে জাহিদসহ পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...