নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   ধর্ষণে কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা, ছাত্রসমাজ নেতা গ্রেপ্তার
ধর্ষণে কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা, ছাত্রসমাজ নেতা গ্রেপ্তার
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কলেজ ছাত্রী (২১) ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে মো. জহির উদ্দিন ওরফে অন্তু সরদার (৩০) নামে ছাত্রসমাজের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।জহির উদ্দিন ভাণ্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ভাণ্ডারিয়ার সরদার পাড়া এলাকার মো. মোশারেফ সরদারের ছেলে এবং উপজেলা জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) অঙ্গসংগঠন ছাত্রসমাজের উপজেলা সাধারণ সম্পাদক। ধর্ষণের কলেজ ছাত্রী জেলার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাস্ট্র বিজ্ঞানের সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্রী।ওই কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে তাকে ধর্ষণের অভিযোগে সোমবার (৩ অক্টোবর) থানায় মামলা দায়ের করেন।থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত জহির উদ্দিন ওই ছাত্রীর সাথে গত এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়েন। এর সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ এপ্রিল প্রথম ও পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ অবস্থায় বিয়ের দাবী জানালে জহির উদ্দিন তা অস্বীকার করে।মঙ্গলবার (৪ অক্টোবর) ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ওই ছাত্র সমাজের নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভূক্তভোগী কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে ওই রাতে গ্রেপ্তার করা হয়েছে।উপজেলা জাতীয় পার্র্টি’র (জেপি-মঞ্জু) সভাপতি মো. মনিরুজ্জামান জমাদ্দার অভিযুক্ত জহির উদ্দিন উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...