নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   বাড়ছে গরুর ‘লাম্পি স্কিন ডিজিজ’, দুশ্চিন্তায় খামারিরা
বাড়ছে গরুর ‘লাম্পি স্কিন ডিজিজ’, দুশ্চিন্তায় খামারিরা
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মেহেরপুরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গরুর ‘লাম্পি স্কিন’ ডিজিজ (এলএসডি)। এ রোগে গত এক মাসে ৮টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে কয়েক হাজার পশু। অ্যান্থ্রাক্সের পর গরুর লাম্পি স্কিন রোগ দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন খামারিরা। তাদের দাবি, প্রাণি সম্পদ অফিস থেকে দেওয়া ‘গোটপক্স’ ভ্যাকসিন কোনো কাজে আসছে না।সোমবার (৩ অক্টোবর) গাংনী উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে গিয়ে দেখা যায়, লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত ১০-১২টি গরু বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এখানে এসব পশুকে গোটপক্স ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে খামারিদের রোগটি সম্পর্কে সচেতন ও প্রতিকারের বিষয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। তবে গরুর মালিকদের অভিযোগ কোনো পরামর্শই কাজে আসছে না।গাংনী উপজেলার উত্তর পাড়ার জামেনা বেগম বলেন, ‘আমার একটি বাছুর গরু ওই রোগে (লাম্পি স্কিন) আক্রান্ত হয়েছে। আমি তাই বছুরটির চিকিৎসা করাতে প্রাণি সম্পদ অধিদপ্তরের চিকিৎসকের কাছে এসেছি।’জামেনা বেগম নামে অপর একজন বলেন, ‘সরকারিভাবে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ব্যবস্থাপত্র লিখে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। পাশেই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আনতে হয়েছে। এরপরও কবে নাগাদ গরু সুস্থ হবে তা বলতে পারছেন না চিকিৎসকরা।’মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের জিল্লুর রহমান বলেন, আমার ২৪-২৫টি গরুর মধ্যে একটি ‘লাম্পি স্কিন’ ডিজিজে আক্রান্ত। প্রথমে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় ও সারা শরীরের গুটি গুটি বের হয়েছে। চিকিৎসকদের পরামর্শে চিকিসা দিয়েও কোনো কাজ হচ্ছেনা।’গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আজাদ বলেন, ‘আমার একটি গরু তিনদিন হলো ওই রোগে আক্রান্ত হয়েছে। তার দুধ পান করে বকনা বাছুরের সারা শরীর ফুলে গেছে। আমার বাড়িতে ১১টি গরু রয়েছে। আক্রান্ত গরুগুলোকে আলাদা করে মশা মাছি থেকে নিরাপদ রাখা হচ্ছে।’গাংনীর সাহারবাটি গ্রামের বাদশা বলেন, ‘আমার বাড়ির একটি গরু প্রায় ১৫ দিন যাবত আক্রান্ত থেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে আমার লাখ টাকার লোকসান হয়েছে।’মেহেরপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘ধীরে ধীরে মহামারি পর্যায় ধারণ করেছে লাম্পি স্কিন ডিজিজ। এটি একটি ভাইরাসজনিত রোগ। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পশুকে ঠিকভাবে নিয়মিত পরিচর্যা করলে এ রোগ নিরাময়যোগ্য।’ তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো গরু আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আলাদা করে রাখতে হবে। আক্রান্ত গরুকে অবশ্যই মশারি দিয়ে ঘিরে রাখতে হবে। তা নাহলে এরোগ ছড়িয়ে পড়বে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...