নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আলোকিত মুখ   সফল আইনজীবী এ্যাডভোকেট মাকসুদা হাবিব 
সফল আইনজীবী এ্যাডভোকেট মাকসুদা হাবিব 
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
রাবেয়া মিতু – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ
আইনপেশায় ৩০ বছর পূর্ন করায় সকলের কাছে দোয়া কামনা করেছেন নারায়ণগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক (অতিরিক্ত পিপি) এ্যাডভোকেট মাকসুদা হাবিব।
বুধবার ১৯ এপ্রিল এ্যাডভোকেট মাকসুদা হাবিব তার তার ব্যাক্তিগত ফেসবুকে স্টাটাস দিয়ে তার আইনপেশায় ৩০ বছর পূর্ন করায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ব্যাক্তিগত জীবনে তার স্বামী সনামধন্য আইনজীবী এ্যাডভোকেট হাবিবুল্লাহ হাবিব, এক মেয়ে কামরুন নাহার হীরা, ও এক ছেলে মেহেদীকে নিয়ে সুখি জীবন যাপন করছেন।
এ্যাডভোকেট মাকসুদা হাবিবের চলতি বছরে আলোচিত মামলার রায় কালী বাজার স্বর্ণ ব্যাবসায়ী হত্যা ও কাপড় ব্যাবসায়ী স্বপন হত্যা মামলার রায়ে আসামীদের ফাঁসি ও যাবজ্বীবন রায় ঘোষনা করেন আদালত। তার আইনপেশায় ৩০ বছরে বেশ কিছু আলোচিত মামলার আইনজীবী হিসেবে সফল ভাবে মামলা পরিচালনা করায় আদালতপাড়া ও নারায়ণগঞ্জবাসির প্রশংসা কুঁড়ান।
আইনপেশা ৩০ বছর পূর্ন করায় নারায়ণগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক (অতিরিক্ত পিপি) এ্যাডভোকেট মাকসুদা হাবিব তার প্রতিক্রিয় প্রতিবেদককে জানান, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সফলভাবে ৩০টি বছর আইনপেশায় পূর্নকরার জন্য। সবসময় মানুষকে সেবা দেওয়ার মানুষিকতা নিয়ে আইনপেশার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলিতেও একইভাবে মানুষকে সেবা দিতে চাই।  তাই সকলের দোয়া প্রার্থনা করছি।
তিনি আইনপেশায় নিয়জিত হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ন পদে বেশকয়েকবার নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ আদালতে অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নারায়ণগঞ্জের খবর পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মাকসুদা হাবিবের সফলভাবে ৩০ বছর পূর্ন হওয়ায় পত্রিকার সম্পাদক হাসান উল রাকিব সহ নারায়ণগঞ্জের খবর পরিবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...