নারায়ণগঞ্জ  বুধবার | ৬ই মে, ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৭

শিরোনাম
  |   আলীগঞ্জে স্কুলে ক্লাশ চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত   |   চনপাড়ায় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই গ্রেপ্তার ১৩   |   র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তারা   |   বন্দরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা   |   মেরিন টেকনোলজি অধ্যক্ষের অনৈতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের ক্ষোভ   |   নতুন কুড়ি স্পোর্টস প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে নারায়ণগঞ্জ যুক্ত ছিলো   |   দুই পুলিশ সদস্যকে কুপিয়ে অস্ত্র লুটের তিন হামলাকারী  গ্রেপ্তার   |   দুই পুলিশ সদস্যকে কুপিয়ে র্শটগান লুটের ঘটনায় পুলিশের অভিযান    |   সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ    |   সিদ্ধিরগঞ্জে বিদুৎতের গ্রিড উপকেন্দ্রে আগুন বড় দুর্ঘটনা থেকে রক্ষা   |   ​মে দিবসে ​শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি   |   কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন চালক-সহযোগী নিখোঁজ   |   সোনারগাঁও থানায় নতুন ওসি গোলাম সারোয়ারের যোগদান    |   মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র ?   |   কাঁচপুর ব্রিজের নিচে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার   |   সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের   |   দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষা করতে নির্দেশ দিলেন জেলা প্রশাসক   |   ফতুল্লায় ডাকাতির ঘটনার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   |   দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী   |   ৩ দিনের টানা বৃষ্টিপাতে বন্দরে নিম্নঅঞ্চল প্লাবিত
 প্রচ্ছদ   আলোকিত মুখ   নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএন ও আড়াইহাজারের ইশতিয়াক আহমেদ
সফল মুখ / নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএন ও আড়াইহাজারের ইশতিয়াক আহমেদ
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। তিনি বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইশতিয়াক আহমেদকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, ২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ইশতিয়াক আহমেদ। এরপর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধায়ন ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি। তাছাড়াও আন্তঃডিপার্টমেন্ট সমন্বয় করে আড়াইহাজার উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়া ও সাধারণ মানুষকে সহায়তা করে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। ইশতিয়াক আহমেদ যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, আড়াইহাজারে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা বলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ একজন দক্ষ, সৎ ও কর্মঠ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা ইশতিয়াক আহমেদকে ধন্যবাদ জানাই।

জানা গেছে, ইউএনও ইশতিয়াক আহমেদ ফরিদপুর জেলা সদরের ঝিলতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাসিরউদ্দিন আহমেদ ছিলেন একাধারে রাজনীতিবিদ ও কলেজ অধ্যক্ষ। মা শামীম আরা গৃহিণী। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ফরিদপুর জিলা স্কুল থেকে। একই স্কুল থেকে ২০০৫ সালে এসএসসি ও বরিশাল ক্যাডেট স্কুল থেকে ২০০৭ সালে এইচএসসি এবং বুয়েট থেকে পড়াশোনা সম্পন্ন করে ৩৪তম বিসিএস করেন। ইশতিয়াক আহমেদ কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে তিনি যোগদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। এরপর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়েও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার গুলশান এলাকাতেও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। সেখান থেকে তিনি পিএস হিসেবে যোগদান করেন ঢাকা বিভাগীয় কমিশনারে। সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ সচিবের পিএস হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরে চলতি বছরের ২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন আড়াইহাজার উপজেলায়। জেলায় সেরা নির্বাচিত হওয়ায় ইশতিয়াক আহমেদকে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ সকলে অভিনন্দন জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...