নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আলোকিত মুখ   কানাডায় চিত্র প্রদর্শনীতে প্রথম হলেন নারায়ণগঞ্জ চারুকলার ছাত্র রহমান আরিফ
কানাডায় চিত্র প্রদর্শনীতে প্রথম হলেন নারায়ণগঞ্জ চারুকলার ছাত্র রহমান আরিফ
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কানাডায় মন্ট্রিয়লের সেন্ট – লঁরেন্টে চিত্র প্রদর্শনী- ২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশী চিত্র শিল্পী নারায়ণগঞ্জের মোহাম্মদ রহমান আরিফ প্রথম স্থান পুরস্কার অর্জন করছে। প্রথম পুরস্কার অর্জন করা চিত্র শিল্পী মোহাম্মদ রহমান আরিফ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্র। তিনি ১৬ নং ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোড (শুক্কুরকারী বড় জামে মসজিদ এলাকার স্থায়ী বাসিন্দা। সম্প্রতি এ চিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় ৩৪ জন শিল্পীকে পিছনে ফেলে প্রথম পুরস্কার জিতে নেন তিনি। গত ৮ অক্টোবর কানাডায় মন্ট্রিয়লে সেন্টার দো লোয়াজির সেন্ট – লঁরেন্টে এ চিত্র প্রদর্শনী শুরু হয়ে চলে ২৩ অক্টোবর পর্যন্ত। ৩৫ জন গুনী শিল্পীর আঁকা ছবি এই প্রদর্শনীতে প্রতিযোগিতায় স্থান পায়। প্রদর্শনী শেষে এ আড়ম্বপূর্ন অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট লঁরেন্টের মেয়র এলেন ডি সুজা বাংলাদেশী চিত্র শিল্পী মোহাম্মদ রহমান আরিফ হাতে প্রথম পুরস্কারের সার্টিফিকেট এবং আর্থিক অনুদানের চেক তুলে দেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী ড্যানিয়েল মুস্টি ,লিস লাভোয়া , নাদিয়া চেপমান সিটি কাউন্সিলর এরিক সালেম সহ বিভিন্ন গুণী জন । বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ সহ অনেক বিশিষ্ট ব্যাক্তি উপস্থিথ ছিলেন। মোহাম্মদ রহমান আরিফের এই অর্জনে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও তার সহপাঠিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...