নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আলোকিত মুখ   জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আল আমিন
অভিনন্দন / জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আল আমিন
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দরের নবীগঞ্জস্থ লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন হোসেন।

সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় নানা বিচার বিশ্লেষন মোতাবেক জুড়িবোর্ডের বিবেচনায় তাকে ওই পদকে ভূষিত করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিবেচিত হওয়ার আনন্দে মোঃ আল আমিন হোসেন তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আল আমিন হোসেনের প্রতিক্রিয়াটি ছিল নিন্মরূপঃ আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছি।

এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি  আমার পরিবার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ,সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শুভাকাঙ্খীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে ছিলেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি এখন বিভাগীয় পর্যায়ে ভাইভায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি।এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি যেন আমার দায়িত্ব আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারি এবং আল্লাহ যেন আমাকে আরও দায়িত্বশীলতার সাথে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দেন সেই দোয়াও চাইছি। আল্লাহ আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার তৌফিক দিন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...