নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আলোকিত মুখ   চাকরি ছেড়ে এখন সফল ফ্রিল্যান্সার 
সফল মুখ / চাকরি ছেড়ে এখন সফল ফ্রিল্যান্সার 
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ উত্তরা বিশ্ববিদ্যালয় অনার্স কমপ্লিট করার পর চাকরি করতেন গার্মেন্টস সেক্টরে পঞ্চগড়ের রাসেল আহমেদ (৩৫)। চাকরির পরাধীনতা থেকে বের হতেই যুকে ছিলেন  ফ্রিল্যান্সিংএ। ২০১৬-১৭ সালের দিকে মোবাইলে ফ্রিল্যান্সিং এর বিষয় জানতে পারেন, এতে তার আরো বেশি আগ্রহ তৈরি হয়।

আগ্রহ থেকে পাঁচ মাসের কোর্সে একটি প্রতিষ্ঠান থেকে ফিন্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) কোর্স কমপ্লিট করেন। এরপর প্রথম ৬০০ টাকা ইনকাম করেন।কিছুদিন পর বায়ারদের কাজ করে দিয়ে প্রতিমাসে প্রায় ১৭-১৮ হাজার টাকা ইনকাম করতেন। পরে চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ সময় ফ্রিল্যান্সিং এ সময় দেন।এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। তার পরিবারের সম্পন্ন ভরণপোষণ তিনি নিজেই চালান। বর্তমানে তার মাসিক ইনকাম প্রায় এক লক্ষ টাকার উপরে। ছাত্র জীবন থেকেই টিউশনি করতেন। সেই থেকে এক বছর আগে কামরুল ইসলাম পাপ্পু ভাইয়ের সাথে কথা হয়। তারপর থেকেই এখন সোনারগাঁও আইটিতে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি।
শনিবার (১২ অক্টোবর) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার, ভূইয়া প্লাজার দ্বিতীয় তলায় সোনারগাঁও আইটির অফিস কক্ষে এসব কথা বলেন।
এ সময় সোনারগাঁও আইটি ডিজিটাল মার্কেটিং ব্যাচ-১ এর লেভেল ওয়ান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রথম স্থান অধিকার করেন রোহান আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া সাথী, তৃতীয় স্থান অধিকার করেন দুজন মোঃ আরাফাত ও শায়লা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও জি, আর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য কাজী সেলিম রেজা, হাসান খান উচ্চ বিদ্যালয় শিক্ষক ও সোনারগাঁও আইটির পরিচালক সদস্য সৈয়দ শাহরিয়ার, নুনেরটেক উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও সোনারগাঁও প্রেসক্লাবের প্রচার সম্পাদক খাইরুল আলম, সোনারগাঁও আইটির পরিচালক সদস্য ও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম পাপ্পু,বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো:জামির ইসলাম সহ সোনারগাঁ আইটির ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...