নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ভুলতা ফ্লাইওভারের নিচে জমানো ময়লার স্তুপ পরিস্কার করলো ফাঁড়ি পুলিশ
ভুলতা ফ্লাইওভারের নিচে জমানো ময়লার স্তুপ পরিস্কার করলো ফাঁড়ি পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ ভুলতা ফ্লাইওভারের নিচে জমানো ময়লার স্তুপ পরিস্কার নিয়ে বার বার স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখির পর অবশেষে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ রহমানের নির্দেশে থানা ছাত্রলীগের সহযোগীতায় আলীর তথ্যাবদানে ময়লার স্তুপ পরিস্কার হলো। সাতদিন যাবত এই ময়লা পরিস্কার করে পরিচ্ছন্ন কর্মীরা। স্বস্থি ফিরে এলো পথচারীদের মধ্যে।
জানা যায় এলাকার একটি মহল এই ময়লা পরিস্কারের কথা বলে চাঁদা আদায় করার চেস্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পরিচ্ছন্ন কর্মীরা বলেন আলী নেতা এখানকার জমানো ময়লা পরিস্কার করতে ১৫ হাজার টাকার চুক্তি দিয়েছে। টাকা কিভাবে দিবে আমরা সেটা জানি না।  ভুক্তভোগী পথচারী ও সাধারণ মানুষ বলেন দীর্ঘদিন পর হলেও অবশেষে পুলিশের নির্দেশে পরিস্কার হলো মহাসড়কে জমানো ময়লার স্তুপ।
খোঁজ নিয়ে জানা যায় কয়েক মাস আগে ময়লার স্তূপের বিষয় নিয়ে আলোচনা সভায়
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়নের দুই চেয়ারম্যানকে বিষয়টির দায়িত্ব দেন, তারা যৌথভাবে ময়লা ফেলার উদ্যোগ নিলেও ময়লা ফেলা হয়নি। ময়লা ফেলার অভিযান শুধু লোক দেখানো বলে জানান এলাকাবাসী। পরিস্কার অভিযান শুরুর আধাঘন্টার পর সব বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ রহমান স্থানীয় নেতা আলীর উপর ময়লা ফেলার দায়িত্ব দেয়। সরেজমিনে গিয়ে আলীকেই ফ্লাইওভারের গোড়ায় জমানো ময়লার স্তুপ পরিস্কার করতে দেখা যায়।
ময়লা পরিস্কার হওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি  ফিরেছে। এই এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে এমনটাই এলাকাবাসীর দাবী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...