নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   রূপগঞ্জে কয়েকশত বছরের পুরনো ঐতিহ্যের স্বাক্ষী পৌষপার্বণ আনন্দ মেলা শুরু হলো
রূপগঞ্জে কয়েকশত বছরের পুরনো ঐতিহ্যের স্বাক্ষী পৌষপার্বণ আনন্দ মেলা শুরু হলো
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ 
দীর্ঘদিনের কাংখিত গোলাকান্দাইলের পৌষপার্বণ আনন্দ মেলা শুরু হয়েছে। শুরুতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। প্রথম দিনই ব্যবসায়ীরা সন্তষ্ট জানায়। মেলায় রূপগঞ্জবাসীর মধ্যে আনন্দ উৎসবের যে  আমেজ স্বপ্ত হয়েছিলো সেটা আবার সবার মনে পুনর্জাগরণের আভাস মেলেছে।
জানা যায় গোলাকান্দাইলের পৌষপার্বণ আনন্দ মেলা এলাকাবাসীর কাছে কয়েকশত বছরের পুরনো ঐতিহ্যের স্বাক্ষী হয়ে আছে। দেশে নানা বৈশ্বিক কারণে কয়েক বছর বন্ধ থাকা মেলাটি এবার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শর্তসাপেক্ষে  অনুমোদন পেয়েছে। এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
এবার প্রশাসনের অনুমোদন থাকায় বিভিন্ন এলাকার সাধারন মানুষে নির্ধিদায় মেলায় অংশ নিতে শুরু করছে।
গতকাল ২৬ জানাুয়ারী শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে মেলা। প্রতিদিন সকাল থেকে চলছে রাতাবধি। চলবে আজ থেকে আগামী বিশ দিন।
এলাকার আবাম বনিতা সব বয়সের মানুষ সকাল থেকেই মেলায় আসতে শুরু করেছে। মেলায় প্রধান আকর্ষণ বগুড়ার বুলবুল সার্কাস।
শিশুদের জন্য  রয়েছে দোলনা, রেলগাড়ী, নৌকা, মটরসাইকেল রেক্স, নাগর দোলা, মৃত্যুকুপ ছাড়াও নানা বিনোদন। রয়েছে ক্রোকারিজের নানা সসগ্রী। মেলায় আছে মাটির তৈরি খেলনা, আসবাবপত্র সহ হাজারো সামগ্রী। আলোচিত মিষ্টির কথা বলতে গোলাকান্দাইল মেলার বিখ্যাত পুতা মিষ্টি। জানা যায় এখানে ছয় সাত কেজি ওজনের পুতা মিষ্টি পাওয়স যায়। এখানে মিষ্টি খাওয়ার এক অন্য রকম স্বাদ। এসকল মিষ্টির দাম তিন শত টাকা কেজি। প্রকার ভেদে দাম কম বেশি আছে বলে জানান।
এ ব্যাপারে মেলা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সদস্য তপন কুমার ঘোষ বলেন আমাদের  এই আনন্দ মেলা এলাকাবাসীর জন্য বার্ষিক আনন্দের খোরাক, এ মেলাকে সামনে রেখে শিশুরা সারা বছর টাকা সঞ্চয় করে আর মেলায় তাদের চাহিদামত কেনাকাটা করে থাকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...